1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গণপরিবহনের কারণে করোনা সংক্রমণ বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

গণপরিবহনের কারণে করোনা সংক্রমণ বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৫০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

গণপরিবহনের কারণে দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গণপরিবহনে গাদাগাদি করে যাত্রী যাতায়াত করে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব কারণে সংক্রমণের হার বাড়ছে। গণপরিবহনে সরকারের নির্দেশ মেনে যাতায়াত করতে হবে এবং অর্ধেক সিট খালি রাখতে হবে।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব বলেন।

মন্ত্রী বলেন, ব্যবসা বাণিজ্যের জন্য মানুষের যাওয়া আসা বৃদ্ধি পেয়েছে। আমের মৌসুমে আম কেনা ও ধান কাটার জন্য লোক যাওয়া আসা করছে। এ কারণে করোনার সংক্রমণ কিছুটা বৃদ্ধি পেয়েছে।

দেশের কোনো কোনো জেলায় করোনার সংক্রমণ ৩০-৪০ শতাংশ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, দেশের উত্তরবঙ্গে, বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, খুলনা, সাতক্ষীরা ও নওগাঁয় করোনার সংক্রমণ বেড়েছে। নোয়াখালীতেও করোনা বাড়তি এবং রাজবাড়ী পর্যন্তও পৌঁছে গেছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, সংক্রমণের হার রোধ করতে হলে আমাদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ব্যবসা প্রতিষ্ঠান ও গণ পরিবহণে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন