1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না হওয়ার ইঙ্গিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না হওয়ার ইঙ্গিত

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩৯০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না হওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দেন। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রাথমিক শিক্ষা সমাপনী একবারেই বাতিল করার চিন্তা-ভাবনা করছেন কি না— এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমাদের নতুন যে কারিকুলাম আছে, সেখানে পরীক্ষাটা নেই। আমরা শিক্ষাবিদসহ অংশীজনদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেব।

প্রায় দুই বছর স্কুল বন্ধ ছিল— উল্লেখ করে তিনি বলেন, আমরা শিখন ঘাটতি পূরণে আরেকটু সময় নিই। আমরা ঘাটতি পূরণ করে তারপর সিদ্ধান্ত জানাব।

প্রতিমন্ত্রী বলেন, সমাপনী পরীক্ষা নভেম্বরের দিকে হয়, আমরা দুই-তিন মাস আগে জানাব। এখনই জানালে সবাই কোচিং সেন্টারে লাইন ধরবে।

এ সময় সচিব আমিনুল ইসলাম খান বলেন, বড়দের শিখন প্রক্রিয়া ও ছোটদের শিখন প্রক্রিয়া ভিন্ন। এখনই জানিয়ে দিয়ে স্বাভাবিক প্রক্রিয়াটা ব্যাহত করতে চাই না। আমরা আরেকটু সময় নিয়ে ঘোষণা দেব।

তিনি আরও বলেন, পরীক্ষাকেন্দ্রিক চিন্তা করার কোনো কারণ নেই। আমরা আনন্দঘন পরিবেশে শিক্ষাকার্যক্রম চালিয়ে যাচ্ছি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, শিক্ষার্থীরা পাঠে ব্যস্ত থাকুক। তাদের টেনশনে ফেলতে চাই না।

তিনি আরও বলেন, তারা শিখন যোগ্যতা যাতে অর্জন করতে পারে, সেজন্য পরীক্ষার টেনশন দিতে চাই না। ভবিষ্যতে এই সমাপনী পরীক্ষা থাকবে না।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন