1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আবারও অনুদানের সিনেমায় শাকিবের সঙ্গী পূজা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

আবারও অনুদানের সিনেমায় শাকিবের সঙ্গী পূজা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৩০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গত ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান ও পূজা চেরি অভিনীত চলচ্চিত্র ‘গলুই’। এস এ হক অলিক পরিচালিত চলচ্চিত্রটি সরকারি অনুদান পেয়েছিল। এবার আবারও শাকিব-পূজাকে দেখা যাবে অনুদানের চলচ্চিত্র ‘মায়া’তে। ছবিটির জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছে শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস। সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।

‘মায়া’ নামটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। গল্প ও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্টরা। সিনেমাটির গল্প রচনা করেছেন ও চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। চলতি বছরের শেষ দিকে এর শুটিং হবে।

শাকিব খান জানিয়েছেন, ‘মায়া’ হবে বড় আয়োজনের সিনেমা। সরকারি অনুদানের সিনেমাগুলো সাধারণত স্বল্প পরিসরে নির্মিত হয়। সেই ধারণা পাল্টে দিতে চান শাকিব। তার ভাষ্য, ‘সরকার যে টাকাটা দেবে, সেটা দিয়ে আসলে আমার সিনেমাটি হবে না। ‘মায়া’র বাজেট অনেক বেশি। শুধু ভিএফএক্সেই লাগবে দেড় কোটি টাকা। সব মিলিয়ে ৪ কোটি ছাড়িয়ে যাবে বাজেট।’

এদিকে শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। গ্রিন কার্ডের জন্য গত বছরের নভেম্বর থেকে টানা সেখানে অবস্থান করছেন তিনি। সম্প্রতি সেই গ্রিন কার্ড পেয়েছেন। তাই এখন সহজেই বাংলাদেশ টু যুক্তরাষ্ট্র যাতায়াত করতে পারবেন। শোনা যাচ্ছে, ঈদের আগেই তিনি দেশে ফিরবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন