শরীয়তপুর সংবাদদাতা।।
শরীয়তপুরে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের লকডাউন মেনে নিয়ে যার যার বাড়িতে অবস্থান করে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়াডে অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করলেন যুবলীগ নেতা ও সমাজ সেবক শহর আলী ফকির ।
শুক্র ও শনিবার শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়াডের অসহায় ২শত ৫০ পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
প্রতি পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবন বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.