র্যাব-১০ এর অভিযান রাজধানীর কদমতলী এলাকা থেকে ০১ জন ছিনতাইকারী আটক।
গত ২১/১০/২০২০ইং তারিখ ১৪.১০ ঘটিকার সময় সিপিসি-১, র্যাব- ১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল রাজধানীর ঢাকার কদমতলী থানাধীন সাদ্দাম মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ ছিনতাইকারী গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের নাম আসামী ১। মোঃ শুক্কুর আলী (২২) পিতা- মোঃ রাজন, মাতা- মোছাঃ নাছিমা বেগম, সাং- বেলতলি, থানা-শ্রীপুর, জেলা- গাজীপুর, বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। এসময় তাদের নিকট হতে ০১ টি চাকু ও ০২ টি বেøড জব্দ করা হয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত কদমতলী থানাসহ ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা পয়সা, মোবাইল ও মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছে।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ছিনতাই মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.