র্যাব-১০ এর অভিযানে রাজধানীর মাতুয়াইল এলাকা হতে ২৭২ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার
অদ্য ১৬/১০/২০২০ ইং তারিখ আনুমানিক ১৪.২০ ঘটিকার সময় র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শাহীনুর চৌধুরী এর নেতৃত্বে একটি আভিযানিক দল ডিএমপি'র যাত্রাবাড়ি থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ আব্দুর রহমান মাসুদ(২২), পিতা- আব্দুল কাদির, সাং- পূর্ব চান্দেশপাড়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা এবং ২। মোঃ সোহাগ(২০), পিতা- মৃত জাফর, সাং- পূর্ব চান্দেশপাড়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা নামের ০২ জন মাদক ব্যবসায়ীকে ২৭২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ০২ টি মোবাইল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ঢাকা সহ এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.