
হাফিজুল শরিফ-মাদারীপুর
মাদারীপুরের রাজৈর থানায় জেএমবি সদস্য গ্রেপ্তারের ভিত্তিতে মাদারীপুুুর জেলার রাজৈর থানার মামলার প্রেক্ষিত্রে সোমবার বিকালে র্যাব-৮ অভিযানে ঢাকার কলাবাগান ও মোহাম্মদপুর হতে জেএমবির ২ জন সক্রিয় সদস্য গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জোহাইর মমতাজ জোহা (৩৮) জামালপুর জেলার মেলান্দহ থানার রেখীরপাড়া গ্রামের আবি মো. নিজামুল হকের ছেলে। এবং মাহমুদুন নবী অনিক (২৬) ঢাকা জেলার মোহাম্মাদপুরের শাহজাহান রোডের ২/৬শামস টাওয়ারের ৩০৩নং এ্যাপার্টমেন্টের আব্দুর রাজ্জাকের ছেলে। মঙ্গলাবার বিকালে প্রেস বিক্ষপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর র্যাব-৮।
র্যাব জানায়, গোয়েন্দা নজরদারীর মাধ্যমে র্যাব-৮ এর আওতাধীন অঞ্চলে কয়েকজন জঙ্গী/উগ্রপন্থীর অবস্থান সম্পর্কে তথ্য পায় এবং এদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহন করতে তৎপরতা শুরু করে। এ সংক্রান্তে র্যাব-৮ জেএমবি সদস্য গ্রেপ্তারপূর্বক গত ১৫জুন মাদারীপুর জেলার রাজৈর থানায় একটি মামলা দায়ের করে যার মামলা নং ১৭। এরই ধারাবাহিকতায় র্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিএমপি ঢাকার কলাবাগান এলাকা থেকে ১ জন এবং মোহাম্মদপুর থেকে ১ জন সহ মোট ২ জন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এর সক্রিয় সদস্য গ্রেফতার করে।
মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারি পুলিশ সুপার ইফতেখঅরুজ্জামান জানান,
গেপ্তারকৃত প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে। তারা বেশ কিছু বছর ধরে জেএমবি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট। তারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে স্বীকার করে। এছাড়া বিভিন্ন সময় পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদেও গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীদেরকে উক্ত মামলা মূলে মাদারীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তর করা হয়েছে এবং তাহাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব-৮ তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.