
কুমিল্লা সংবাদদাতা।।
কুমিল্লা সদরের সেনানিবাস সংলগ্ন দুর্গাপুর উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর ভূইয়া বাড়ির মোঃ ছোটন মিয়া(২৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্র থেকে জানা যায়,সোমবার (৩০ মার্চ) দুপুরে স্থানীয় কেউ লাশের দুঃগন্ধ পেয়ে এলাকার লোকজন ডাকলে স্থানীয়রা দেখে ছোটনের পঁচা দুঃগন্ধযুক্ত ছোটনের ঝুলন্ত লাশ। পরে তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত ছোটন মিয়া বুড়িচং উপজেলার ১নং ময়নামতি ইউনিয়নের শাহ দৌলতপুর গ্রামের আবু তাহেরের ছেলে।
সে সদর উপজেলার ২নং দুর্গাপুর (উঃ) ইউনিয়নের নিশ্চিতপুর ভূইয়া বাড়িতে ভাড়া থাকতো।ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগে তার মৃত্যু হয়।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক ঘটনার বিষয়টি নিশ্চিত বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.