মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধাসহ দুইজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহত দুইজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খালাসিকান্দি এলাকার পান্না খালাসীর সাথে একই এলাকার শাহীন খানের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সকালে পান্নার লোকজন শাহীন উপর হামলা চালায়। বাঁধা দিতে গেলে মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও শাহীনকে কুপিয়ে পালিয়ে যায় তারা। পরে গুরুতর অবস্থায় দুইজনকেই মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এদিকে শাহীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন (৬৫) ওই এলাকার আদিল উদ্দিন খানের ছেলে শাহিন খান (৩৫)।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিঞা জানান, মুক্তিযোদ্ধাসহ দুইজনের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.