মাদারীপুরে পূর্ব-শত্রুতার জেরে আব্দুল সালাম মাতুব্বরের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ মারার অভিযোগ উঠেছে।
এছাড়াও পুকুর পাড়ের অর্ধশতাধিক মেহগনি গাছ কেটে ফেলেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে জেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কাউয়াকুড়ি গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মাদারীপুর সদর উপজেলার একটি পুকুরে প্রায় ২ লাখ টাকা ব্যয়ে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে। মাছগুলো কিছুদিন পরেই তারা বিক্রি করতে পারতেন।
দীর্ঘদিন ধরে একই এলাকার মোস্তফা, কেরামত, ধলু আনোয়ার, তুরান মাতুব্বরদের সঙ্গে জমি-জমা নিয়ে মামলা চলে আসছে’ এরই প্রেক্ষিতে মঙ্গলবার ভোরে পুকুরে বিষ দিয়ে মাছ ও পুকুর পাড়ের অর্ধশত মেহগনি গাছ কেটে ফেলেছে। সকালে সব মাছ মরে ভেসে ওঠে। এ ব্যাপারে সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আব্দুল সালাম জানান, ‘আমার সঙ্গে জমি-জমা নিয়ে পাশের বাড়ীর মানুষের সঙ্গে মামলা চলে আসছিল তারই জেরে এত বড় সর্বনাশ করেছে। মোস্তফা, কেরামত, ধলু আনোয়ার, তুরান মাতুব্বর, আমি তাদের নামে থানায় অভিযোগ করেছি। এই ঘটনার পর থেকে তারা সবাই পলাতক রয়েছে।
মাদারীপুর সদর থানার এসআই হাসান জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছি। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.