র্যাব-১০ এর মাদক বিরোধী অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১২০ ক্যান বিয়ারসহ গ্রেফতার ০২।।
অদ্য ২১ আগস্ট ২০২০ ইং তারিখ ১২.১৫ ঘটিকায় সময় সিপিসি-১, র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার শহিদুল হক মুন্সী এর নেতৃত্বে, রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর কমিউনিটি সেন্টার এলাকা থেকে ১২০ ক্যান বিয়ারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যাক্তিদের নাম ১। মোঃ বেলাল হোসেন (২৯), পিতা- রফিকুল ইসলাম, সাং- খাজুরিয়া, থানা- ফুলগাজী, জেলা- ফেনী, ২। মোঃ আব্দুল আজিজ (৩৩), পিতা- মৃত মকবুল হোসেন, সাং- বড় গোপালপুর, থানা- সাদুল্ল্যাহপুর, জেলা- গাইবান্ধা বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে মাদক পরিবহনের কাজে ব্যবহারিত ০১ টি মাইক্রো বাস, ০২ টি মোবাইল ফোন ও নগদ ৮,০০০/- টাকা জব্দ করা হয়।
প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ ঢাকা সহ এর আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.