র্যাব-১০ এর পৃথক অভিযানে রাজধানীর শ্যামপুর ও কামরাঙ্গীরচর এলাকা হতে চোরাই মদ ও ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত ১৭/০৮/২০২০ ইং তারিখ ১৮.৩০ ঘটিকার সময় র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি ও সহকারী পুলিশ সুপার শাহিনুর চৌধুরী এর নেতৃত্বে একটি আভিযানিক দল রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ শাহিন শেখ, পিতা- নুরু শেখ, গ্রাম- পার গেন্ডারিয়া (কানা পট্টি), থানা - দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা নামের ০১ জন মাদক ব্যবসায়ীকে ৫৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ও নগদ ৪০০০/- টাকা জব্দ করা হয়।

এছাড়াও অপর একটি অভিযানে গত ১৭ আগষ্ট ২০২০ ইং তারিখ ১৭.৩০ ঘটিকার সময় সিপিসি-৩, র্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ রেজাউল করিম, পিপিএম এর নেতৃত্বে, রাজধানীর
ঢাকার চকবাজার থানাধীন কচি ময়দান মাঠ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ রাব্বি @ চকলেট রাব্বি (২৪), পিতা-মৃত নিজাম উদ্দিন খান, সাং-
বাসা নং-৬৪/৪ কাজি রিয়াজ উদ্দিন রোড, পোস্তা, থানা-চকবাজার, ডিএমপি
ঢাকা বলে জানা যায়। এ সময় তাঁর নিকট হতে নগদ ১টি মোবাইল ফোন জব্দ করা হয় ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.