
শরীফ আহমেদ মজুমদার, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোট থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৯-আগষ্ট) দুপুরের গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মৌকরা ইউপির তিলিপ গ্রামের পেয়ার আহম্মেদের ছেলে হাসান, দৌলখাঁড় ইউপির দেহভান্ডার গ্রামের মীর হোসেনের ছেলে সোলেমান, জোড্ডা পূর্ব ইউপির সাইয়ারা গ্রামের আবু তাহেরের ছেলে মানিক, দৌলখাঁড় ইউপির কেকৈয়া গ্রামের শাহ আলমের ছেলে সাইফুল, বক্সগঞ্জ ইউপির বাকীহাটি গ্রামের জাহিদ, সিয়াম ও বেলাল।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে জিআর, সিআর, সাজাপ্রাপ্ত ও নিয়মিত মামলায় সর্বমোট ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অভিযান চালিয়ে ওই আসামিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়। মাদক, জুড়া, ডাকাতি, ইভটিজার সহ সমাজের বিভিন্ন অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.