মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে শনিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং ২৪জন দুঃস্থ ও অসহায় প্রশিক্ষনার্থীদের সেলাইমেশিন বিতরণ করা হয়।
আলোচনা ও সেলাইমেশিনন বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুনের সভাপতিত্বে এবং জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মাদারীপুর -২ আসনের সংসদ সদস্য, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, সভায় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহামুদা আক্তার কনা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফউদ্দিন গিয়াস প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.