লেবাননের রাজধানী বৈরুতে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে এখনো এক বাংলাদেশি শ্রমিকের হদিস মিলছে না বলে জানা গেছে।
গত মঙ্গলবার বিকেলে বৈরুতের বন্দর এলাকার ওই বিস্ফোরণে অন্তত ১২৭ জনের মৃত্যু হয়, আহত অন্তত ৫ হাজারের বেশি মানুষ।
নিহতদের মধ্যে রয়েছে চারজন বাংলাদেশি নাগরিক। বাংলাদেশ নৌবাহিনীর ২১ জন সদস্যসহ আহত হয়েছেন আরও ১০৮ বাংলাদেশি।
বিস্ফোরণের ঘটনায় এখনো এক বাংলাদেশি শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন লেবাননে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন।
“আমরা কমিউনিটি থেকে একজন বাংলাদেশি শ্রমিক খুঁজে বের করার একটি আবেদন পত্র গ্রহণ করেছি। বিস্ফোরণের পর থেকে ওই ব্যক্তি নিখোঁজ রয়েছেন। আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।”
দূতাবাসের ওই কর্মকর্তা জানান, আহত বাংলাদেশিরা তিনটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বিস্ফোরণে নিহত চার বাংলাদেশিদের লাশ দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যাপারটি মৃতদেহগুলোর অবস্থার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.