অনলাইন ডেস্ক
বাংলাদেশসহ মোট ১৬টি দেশ থেকে আরও একমাস (৩১ আগস্ট পর্যন্ত) ইতালিতে যাওয়া যাবে না। ইতালির ভ্রমণ ব্যবস্থাপনা বিষয়ক একটি ওয়েবসাইটকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে নিউজ.এএম।
তালিকায় থাকা অন্য দেশগুলোর ভেতর রয়েছে আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া ও হার্জেগোভিনা, চিলি, কুয়েত, নর্থ মেসিডোনিয়া, মলদোভা, ওমান, পানামা, পেরু, ডমিনিকান রিপাবলিক, মন্টিনেগ্রো, সার্বিয়া এবং কসোভো।
গত জুলাইতে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে ইতালিতে আলোচনা-সমালোচনার ঝড় ওঠায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল ইতালি।
বিভিন্ন গণমাধ্যমের খবরে দাবি করা হয়, কয়েক জন বাংলাদেশি করোনা পজিটিভ অবস্থায় দেশটিতে প্রবেশ করেন। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয় এই দাবি উড়িয়ে দেয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ইতালি যাওয়া ১ হাজার ৬০০ বাংলাদেশির কেউ করোনার ভুয়া সার্টিফিকেট ব্যবহার করেননি।
এরপর গত ১৬ জুলাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয় ইতালিসহ ১২টি দেশে ৩১ জুলাই পর্যন্ত ফ্লাইট বন্ধ থাকবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.