স্টাফ রিপোর্টার।।
র্যাব-১০ এর অভিযানে ডিএমপি ঢাকার কোতয়ালী থানা এলাকা থেকে ১টি বিদেশী পিস্তলসহ সোমবার রাতে মোঃ হাসান আলী (৪০) নাম অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ২৭ জুলাই, র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি এর নেতৃত্বে একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার কোতয়ালী থানাধীন ৯/৪ জিন্দাবাহার এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি .২২ বোর বিদেশী পিস্তলসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ হাসান আলী (৪০), পিতা- মৃত মনা মিয়া, সাং- ৯/৪, জিন্দাবাহার ২য় লেন, নয়াবাজার, থানা- কোতয়ালী, ঢাকা বলে জানা যায়। এসময় তার নিকট হতে ০৪ টি মোবাইল ফোন ও নগদ ২,০০০/- (দুই হাজার) টাকা জব্দ করা হয়। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামী পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। সে অবৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে ভীতি সঞ্চারের মাধ্যমে চাদাঁবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। সে দীর্ঘদিন যাবৎ ডিএমপি ঢাকার কোতয়ালী থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় সুবিধামত স্থানে সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসা সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.