স্টাফ রিপোর্টার।।
র্যাব-১০ এর অভিযানে রাজধানী ঢাকার মতিঝিল হতে ১০১ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার
গত ২৭/০৭/২০২০ ইং তারিখ ১৬.৪৫ ঘটিকার সময় সিপিসি-৩, র্যাব-১০ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার মতিঝিল থানাধীন ৭, দিলকুশা বনিজ্যিক এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ তাজউদ্দীন ফয়েজ (২৮), পিতা- নুরুল ইসলাম, সাং-বিজয়নগর, থানা-সোনাইমুরী, জেলা-নোয়াখালী নামের ০১ জন মাদক ব্যবসায়ীকে ১০১ (একশত এক) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ০৩টি মোবাইল এবং নগদ ৪,২০০/- (চার হাজার দুইশত) টাকা জব্দ করা হয়।
প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ ঢাকা সহ আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.