
বিশেষ সংবাদদাতা।।
করোনা মোকাবিলায় রাজধানীর পাশাপাশি জেলা শহরগুলোতে নানান প্রস্তুতি নেয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চলগুলোতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি কাজ করছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। তাছাড়া ব্যক্তি উদ্যোগেও অনেককে এগিয়ে আসতে দেখা গেছে। আজ সকাল থেকে টঙ্গী থানা সেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে টঙ্গীর প্রত্যেকটি ওয়ার্ডে মাস্ক এবং লিফলেট বিতরণ করা হয়েছে। টঙ্গীর প্রতিটি ওয়ার্ডে কয়েক হাজার মাস্ক বিতরণ করেছেন।
টঙ্গীর বয়স্ক ও গরিব মানুষের মাঝে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন টঙ্গী থানা সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। তারা কিছু বাড়িতে গিয়েও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ সামগ্রী দিয়ে আসেন।
এ বিষয়ে টঙ্গী থানা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম রুহুল আমিন মনি সরকার বলেন, বিভিন্ন সেবামূলক কাজের অংশ হিসেবে করোনাভাইরাস সংক্রমণ রোধে নিম্ন আয়ের মানুষের মাঝে এসব মাস্ক বিনামূল্যে বিতরণ করছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.