গণতন্ত্র, সুশাসন, ন্যায়বিচার, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে মাদারীপুরে গণঅধিকার পরিষদের (জিওপি) ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ সকালে বাংলাদেশ গণঅধিকার পরিষদ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, দেশে ও প্রবাসী জনগণের ন্যায্য অধিকার ও ভোটাধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সংগঠনের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠিত, গণতন্ত্র সুসংহত এবং প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে গণঅধিকার পরিষদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ মাদারীপুর জেলা শাখার সভাপতি তারেক রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজাল মুফতি, সদর থানার সভাপতি সোহাগ চৌধুরী, কালকিনি থানার সভাপতি কবির হোসেন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. শ্রাবণ শামীম, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহান, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শাখার পক্ষ থেকে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.