প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১১, ২০২৬, ৯:০০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৬, ৬:৫৯ পি.এম
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

“সুস্থ থাকি, নিরাপদ থাকি—ডেঙ্গুকে প্রতিরোধ করি” এবং “পরিষ্কার পরিবেশ, সুস্থ সমাজ” প্রতিপাদ্য নিয়ে মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সচেতনতা তৈরিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মস্তফাপুর ইউনিয়ন শাখা।
রোববার(১১অক্টোবর) বিকেলে মস্তফাপুর ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সংগঠনের নেতাকর্মীরা সড়কের পাশে ও আশপাশের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে সচেতনতা সৃষ্টি করেন।
অভিযানে উপস্থিত নেতাকর্মীরাসহ সদর উপজেলা আমির অধ্যাপক মাওলানা মো. হুমায়ুন কবির বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে এডিস মশার বিস্তার ঘটে ডেঙ্গুর ঝুঁকি বাড়ে। তাই নিজেদের বাড়িঘর, রাস্তা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.