জাতীয় নাগরিক পার্টি - এনসিপি গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলার ৪ টি উপজেলায় আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে জেলা আহ্বায়ক বাঁধন মিয়া ও সদস্য সচিব ফেরদৌস আমিনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ৬ মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটি সমূহ:
১. কাশিয়ানী উপজেলা:
আহ্বায়ক - মোঃ আলামিন রুমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক - আরিফ খান, যুগ্ম আহ্বায়ক - মোঃ মুস্তাক, সদস্য সচিব - নাঈম সরদার, যুগ্ম সদস্য সচিব - সাইফুল সাব্বির ও মোঃ আবুজার গিফারী, সাংগঠনিক সম্পাদক - তুহিন মুন্সি, সহ-সাংগঠনিক - মোঃ রাসেল, মোঃ ইকবাল ও আব্দুর রহিম, দপ্তর সম্পাদক - সজল মিয়া।
২. মুকসুদপুর উপজেলা:
আহ্বায়ক - ইশতিয়াক আজিম, যুগ্ম আহ্বায়ক - কাইউম হোসেন ও জাহিদ হোসেন, সদস্য সচিব - মোঃ সাখাওয়াত হোসেন, যুগ্ম সদস্য সচিব - রুবেল শেখ, সাংগঠনিক সম্পাদক - মোঃ জুলহাস মিয়া, সহ-সাংগঠনিক - আবুল হোসেন আসাদ ও তুষার শেখ, প্রচার সম্পাদক - সামিউল হোসেন, সহ-প্রচার - রাজু শেখ।
৩. গোপালগঞ্জ সদর উপজেলা:
আহ্বায়ক - মোঃ ফিরোজ শিকদার, সদস্য সচিব - মোঃ ইলানুর, যুগ্ম সদস্য-সচিব - রাজু শেখ, সাংগঠনিক সম্পাদক - শেখ ফাইজুর, দপ্তর সম্পাদক - মোঃ সালাউদ্দিন, সদস্য - রোজিনা আক্তার, নিয়ামুল শিকদার, ঈসা তালুকদার ও রাজ ইসলাম।
৪. টুঙ্গিপাড়া উপজেলা:
আহ্বায়ক - মোঃ শহিদ আলম, সদস্য সচিব - মোঃ সোহেল সরদার, সদস্য - মামুন, হান্নান, মাসুম, সাগর, রাশেদ, শরিফুল, মায়া, আমির ও কামরুল।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপরোক্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.