জামালপুরের নকশি কাঁথা বাংলাদেশের গর্ব গাথা এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শহরের একটি কমিউনিটি সেন্টারে জামালপুর জেলা হস্তশিল্প ব্যবসায়ী সমিতির আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ। কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন জেলা হস্তশিল্প ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শাহীনুর আলম ও কর্মশালায় সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মো. আতিকুর রহমান লিটন।
এ সময় বক্তারা জিআই পণ্য হিসেবে জামালপুরের নকশি কাঁথা ও নকশি সূচি শিল্পের সাথে জড়িতদের উন্নত প্রশিক্ষণ, হস্তশিল্প ব্যবসায়ীদের সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান, বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করুন, মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম কমিয়ে সরাসরি হস্তশিল্প পণ্য বিক্রি নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান। পাশাপাশি জামালপুরে নকশী পল্লী স্থাপনে কার্যকর ভূমিকা রেখে জামালপুরের নকশী পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে ও আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.