ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর আলগা হাটি ৫নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর, লুটপাট এবং এক অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে আঘাত করে গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগ উঠেছে। সংঘর্ষে নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বগডহর গ্রামের কাদের মিয়ার ছেলে আওয়াল মিয়া ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে এলাকায় পোস্টার লাগান। এর কিছুক্ষণ পর একই গ্রামের বুজু মিয়ার ছেলে মিন্টু মিয়াও একই পদে নির্বাচনের ঘোষণা দেওয়ায় দুই পক্ষের মধ্যে প্রাথমিক বাকবিতণ্ডাটা থেকে এ সংঘর্ষ শুরু হয় বলে জানা যায়।
এই ঘটনার জেরে পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিসষ্টাব্দ) সকালে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করে ফ্রিজ, টিভি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে।
এ সময় হামলাকারীরা দুই মাসের অন্তঃসত্ত্বা ফারজানা (২৩)-এর পেটে আঘাত করে। এতে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় বলে জানা গেছে। তাকে রক্ষা করতে এগিয়ে এলে মরিয়ম (২৬) নামের আরেক নারীর ওপর হামলা চালিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়। এ সময় ফারজানা (২৩), স্বামী: সাদির মিয়া, মরিয়ম (২৬), স্বামী: বাছির মিয়া, শামসুন্নাহার (৩০), স্বামী: শহীদুল্লাহ, সাদির মিয়া (৩২), পিতা: বাছির মিয়া, রোজিনা, স্বামী: ওতোত মিয়াকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে গুরুতর আহত ফারজানাসহ দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করা হয়।
আহত ফারজানার স্বামী সাদির মিয়া জানান, "আমার স্রীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আমরা বর্তমানে চিকিৎসায় ব্যস্ত আছি, পরিবারের লোকজনের সাথে পরামর্শ করে এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব।"
এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ পরিদর্শন করেছেন ।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক ওসি মো. মোর্শেদুল আলম চৌধুরী জানান, আমরা সারাক্ষণ সর্তক রয়েছি যাতে আর কোনো ধরনের ঘটনা না ঘটে। পুলিশ ঘটনাস্থলে রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.