জামালপুরে গ্লোবাল ইমাম-মুয়াজ্জিন-মুসুল্লি চ্যারিটি ফাউন্ডেশনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাতে সংগঠনের জামালপুর জেলা শাখার সভা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ হেদায়েতুল্লাহ লিখিত বক্তব্যে বলেন, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে ভুল তথ্য ছড়িয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ফাউন্ডেশনটি স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে ইমাম, মুয়াজ্জিন ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতিদিন কয়েকশ অসহায় ও দরিদ্র মানুষকে তিন বেলা খাবার দেওয়াসহ তাদের পাশে থেকে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে সংগঠনটি। তবে এসব কর্মকাণ্ড দেখে একটি পক্ষ মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে।
এসব অপপ্রচার কারীদের থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.