আন্ডারগ্রাউন্ড, সিন্ডিকেট করে যারা চিকিৎসা কার্যক্রমে জড়িতরা বোকার স্বর্গে আছেন। সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্সদের প্রতি আহবান জানান তিনি।
-পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরহাদ হোসেন আজাদ।
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দল মত ধর্মের বিভেদ ভুলে সম্মিলিতভাবে জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়নে আমরা অঙ্গীকার বদ্ধ।
তিনি আরও বলেন, আন্ডারগ্রাউন্ড, সিন্ডিকেট করে যারা চিকিৎসা কার্যক্রমে জড়িতরা বোকার স্বর্গে আছেন। সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্সদের প্রতি আহবান জানান তিনি। অতি দ্রুত নতুন হাসপাতাল ভবন চালু করা হবে। বাইপাস সড়ক নির্মাণ করার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
পঞ্চগড় জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন স্তরের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।
শনিবার পঞ্চগড় জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারন সম্পাদক সরকার হায়দার প্রমুখ বক্তব্য দেন।
এর আগে বিভিন্ন অংশীজনদের কাছ থেকে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার সম্পর্কে জানতে চান। অংশীজনরা প্রয়োজনীয় জনবলসহ দ্রুত ২৫০ শয্যার হাসপাতালটি চালু করে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করার দাবি জানান।
অন্যান্যদের মধ্যে সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম উপস্থিত থেকে বলেন, এমআরআই, সিটি স্ক্যান মেশিন নেই। এই হাসপাতালে বিভিন্নভাবে প্রতি মাসে ৪০ হাজার মানুষ চিকিৎসা সেবা নিচ্ছেন। তিনি সম্মিলিতভাবে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.