
মুঠোফোনে নগ্ন ছবি পাঠানো এবং হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন পশ্চিমবঙ্গের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী চাঁদনি সাহা। এক যাত্রা সমন্বয়কের বিরুদ্ধে এ অভিযোগ এনে সামাজিক মাধ্যমে তিনি খোলা চিঠি লিখেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং অভিনেতা-রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষের উদ্দেশে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই চিঠিতে রুদ্র-অগ্নির কাছে বিচার দাবি করেছেন চাঁদনি। সেইসঙ্গে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার অনুরোধ রেখেছেন 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকের অভিনেত্রী।
চাঁদনির এ অভিযোগ ঋক চক্রবর্তী' নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি মূলত যাত্রার শিল্পীদের সমন্বয় করেন। নতুন এক প্রজেক্টের জন্য এ যাত্রা সমন্বয়ক তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে ব্যস্ততার কারণে কাজটি ফিরিয়ে দেন বলে জানান অভিনেত্রী।
চাঁদনি শুরুতে কোনো অস্বস্তিকর আচরণ লক্ষ করেননি ঋকের মধ্যে। অভিনেত্রীকে দিদি বলে ডাকতেন তিনি। হঠাৎ সেই ভদ্রবেশী ঋক হোয়াটস্যাপে পাঠান অশালীন ও নগ্ন ছবি এবং হুমকিমূলক ভয়েস টেক্সট।
এ ঘটনার সঙ্গে সঙ্গে ঋককে ব্লক করেন অভিনেত্রী। সেইসঙ্গে প্রমাণ সংরক্ষণ করতে 'Disappearing Messages' অপশন বন্ধ করে দেন। এরপর-ই নিজের সোশ্যাল হ্যান্ডেলে রুদ্রনীল ও অগ্নিমিত্রান উদ্দেশে খোলা চিঠি লেখেন চাঁদনি।
কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়ে চাঁদনি লেখেন, ঘটনাটিকে হালকাভাবে না দেখে বিষয়টিতে হস্তক্ষেপ করা এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা।
এরপর অপরাধীকে চিহ্নিত করার আবেদন জানিয়ে চাঁদনি লেখেন, অভিযুক্ত ঋক চক্রবর্তীর দুটি ফোন নাম্বার প্রকাশ করে এ ধরণের অশালীন ও অসভ্য আচরণকে সমাজে প্রকাশ্যে আনা, যাতে অপরাধী ছাড় না পায়।
নারীদের সুরক্ষার বার্তা চেয়ে অভিনেত্রী লেখেন, কোনো নারীকেই যেন কাজের ক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে এ ধরণের হেনস্থা ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে না হয়। ভবিষ্যতেও যেন অন্য কোনো শিল্পী বা নারীর সাথে এমন আচরণ করার সাহস কেউ না পায়, তা নিশ্চিত করা।
চাঁদনির চিঠি ভাইরাল হতে সময় নেয়নি। নেননি। টলিপাড়ার লোকজনও সরব হয়েছে। বিষয়টি হালকাভাবে না দেখে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা। চাঁদনিকেও দিয়েছেন মামলা করার পরামর্শ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.