
আগামী ৩১ জুলাই থেকে ওটিটি প্ল ̈াটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে বাংলায় ডাবিংকৃত মাইক্রোড্রামা ‘অচেনা অতিথি’। এটি দীপ্ত প্লেতে প্রচার হওয়া ৫ম মাইক্রোড্রামা।
জিন হাওইয়ানের সঙ্গে জিয়ান শির বিয়ের ঠিক আগমুহুর্তে ভেঙে যায়। কারণ জিয়ান শির অন্য পুরুষের সঙ্গে সম্পর্কের অভিযোগ। জিন হাওইয়ান অত্যন্ত দুর্ব্যবহার করে জিয়ান শিকে বের করে দেয়। দুর্ঘটনার কবলে পড়ে জিয়ান শি।
এ ঘটনার ৫ বছর পর ছেলে জিয়ান শিংচেনকে নিয়ে শহরে ফেরে জিয়ান শি। বিমানবন্দরে মা-ছেলের সঙ্গে পরিচয় হয় ঝং শেং গ্রুপের প্রেসিডেন্ট জিন সিচেনের। শুরুতে সম্পর্ক বৈরি হলেও শিংচেনের সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে উঠে সিচেনের।
শিংচেন আসলে সিচেনের ছেলে। সত্যটা কেউ জানে না। ঘটনাক্রমে জিন সিচেনের কোম্পানিতেই চাকরি পায় জিয়ান শি। নকল প্যাটারনিটি রিপোর্ট তৈরি করে নিজেকে শিংচেনের বাবা হিসেবে প্রতিষ্ঠা করে জিন সিচেন। এরপর জিয়ান শিকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে জিন সিচেন।
বিষয়টি কিছুতেই মানতে পারে না জিন হাওইয়ান। তার স্ত্রী লু শিনচিং আর মা মিসেস জিন। তারা বারবার ষড়যন্ত্র করতে থাকে জিয়ান শি আর জিয়ান শিংচেনের বিরুদ্ধে। কিন্তু জিয়ান শি আর জিয়ান শিংচেনের সব বিপদে উদ্ধারকর্তা হিসেবে আবির্ভূত হয় জিন সিচেন। এভাবেই কাহিনি এগিয়ে চলে।
মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে আছেন জয়শধী মজুমদার লতা। প্রজেক্ট ডিরেক্টর শাকিলুর রহমান সম্পদ, আহমেদ ইমতিয়াজ সাব্বির তত্ত্বাবধানে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন দীপ্ত টিভির কণ্ঠাভিনয় টিম।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.