মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে দেশের বিভিন্ন স্থানে পড়াশুনা করা বেসরকারি মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাদারীপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাদারীপুর প্রাইভেট মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্ট এসোশিয়োশনে আয়োজনে মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীরা।
এ সময় তারা অভিযোগ, করোনার মহামারীতে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উপর প্রতিষ্ঠানগুলো জোড় করে আদায় করছে মাসিক বেতন। এমনকি না থাকলেও হোস্টেলের ফি প্রদান করতে বাধ্য করা হচ্ছে। এমতাবস্থায় এসব ফি মওকুফ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষার্থীরা। এছাড়া প্রফেশনাল বেতনভিক্তিক প্রক্রিয়া ব্যবস্থার চালুর দাবী জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, মুইয়িত মুজাহিত বাঁধন, প্রান্ত ইসলাম, সুমাইয়া আকবর লিরা, ইসরাত জাহানসহ অনেকেই।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.