দোয়ারা বাজার উপজেলা সংবাদদাতা:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্রসহ ছবি প্রকাশ এবং সীমান্ত এলাকায় অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগে হেলাল উদ্দিন (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত হেলাল উপজেলার ০১নং বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও (খাসিয়াবাড়ী) গ্রামের ইদ্রিছ আলীর পুত্র। তাকে ফৌজদারি কার্যবিধির ৫৫ ধারায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি হেলাল তার ব্যক্তিগত ফেসবুক আইডির স্টোরিতে দেশীয় বা আগ্নেয়াস্ত্রসহ ছবি পোস্ট করেন। একই সাথে সীমান্ত এলাকায় অস্ত্র নিয়ে তার মহড়া দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা ও আতঙ্কের সৃষ্টি হয়। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসলে তারা দ্রুত তদন্তে নামেন এবং দোয়ারাবাজার থানার এস আই তানজিল অভিযান চালিয়ে অভিযুক্ত হেলালকে আটক করতে সক্ষম হন।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় অস্ত্রের এই ধরনের প্রদর্শনী, সন্ত্রাসী তৎপরতা কিংবা উঠতি বয়সী কিশোর গ্যাংয়ের প্রভাব দিন দিন উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। এই আটকের পর স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন। এলাকাবাসীর প্রত্যাশা, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনমনে শান্তি ফিরিয়ে আনতে পুলিশ যেন কোনো প্রকার তদবির ছাড়াই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
দোয়ারাবাজার থানার এস আই তানজির জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের এই বিশেষ নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। আটককৃত যুবকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.