প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ৮:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৬, ৫:৪৬ পি.এম
দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক

মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক বলেছেন,আপনারা সমাজের আয়না,আমরা যেমন নিজেদের মুখমন্ডল আয়নার মাধ্যমে দেখতে পাই তেমনি আপনাদের লিখনির মাধ্যমে দুষ্টের দমনে আপনাদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ সভাকক্ষে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার মাশুকুর রহমান বলেন, আপনাদের লেখনী ও বস্তুনিষ্ঠ সংবাদ সমাজের আয়না। আপনারা যেকোনো পরিস্থিতিতে সত্য উন্মোচনের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ ও সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেন। পেশাগত দায়িত্ব পালনে আপনাদের অসীম সাহসিকতা প্রশংসনীয়। আশা করি, ভবিষ্যতেও আপনারা নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সাথে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন।
খোন্দকার মাশুক আরো বলেন,আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমার বিষয়ে যদি কোন কিছু শোনেন তাহলে আমাকে জিজ্ঞেস করবেন আমি যদি উত্তর না দিতে পারি সেক্ষেত্রে আপনারা যা লিখবেন আমি স্বাগত জানাবো। আমি মনে করি আপনাদের গঠনমূলক সমালোচনা আমাকে সঠিক পথে প্ররোচিত করবে।
এসময় সিনিয়র সাংবাদিকসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.