স্টাফ রিপোর্টার-।।
র্যাব-১০ এর অভিযানে ঢাকা কেরানীগঞ্জ এবং শ্যামপুর থেকে ইয়াবা ও চোলাই মদ সহ ৯ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে
প্রেস রিলিজে র্যাব- ১০ জানায়, ১৭ জুলাই ২০২০ ইং তারিখ ভোর অনুমান ০৫.৪৫ ঘটিকার সময় সিপিসি-২, র্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নের্তৃত্বে একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কৈবর্ত্যপাড় এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ নূর হোসেন (৩৪), পিতা-মৃত মাখন মিয়া, সাং-কৈবর্ত্যপাড়া মাখন মিয়ার ঘাট, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা এবং ২। মোঃ শহিদুল ইসলাম (৩২), পিতা-মোঃ আব্দুল মালেক, সাং-কাজির পাগলা, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জদ্বয়‘কে ২৫০ পিস ইয়াবাসহ আটক করে। এসময় তাদের নিকট হতে ০২টি মোবাইল এবং ০৩ সিম কার্ড জব্দ করা হয়।
একইদিন আনুমানিক ১২.০০ ঘটিকার সময় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে মোঃ বাচ্চু মুন্সী (৪৮), পিতা-মৃত আব্দুর রহমান মুন্সী, সাং-কালাপুর, থানা-মাদারীপুর, জেলা-মাদারীপুর'কে ৩০০ পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় তাহার নিকাট থেকে নগদ ২,০৭,০০০/- (দুই লক্ষ সত্তোর হাজার ) টাকা ও ০২টি মোবাইল জব্দ করা হয়।
এছাড়াও গত ১৬ জাুলাই ২০২০ খ্রিঃ ২২.০৫ ঘটিকার সময় র্যাব-১০, এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি এর নেতৃত্বে একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার শ্যামপুর থানাধীন পোস্তগোলা জুরাইন বালুর মাঠ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ রাব্বি(২৫), পিতা- মনির হোসেন, সাং- ধনুই দিঘির পাড়, থানা- পালং, জেলা- শরিয়তপুর, ২। মোঃ মিনহাজ (২২), পিতা- মাহবুব আলম বুলন, সাং- আইন্তা, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা, ৩। মোঃ আনোয়ার (২০) , পিতা- মোঃ মতি ভুইয়া, সাং- ফুলদি বাঘেরপাড়া, থানা- সোনারগাঁ, জেলা- নারায়নগঞ্জ, ৪। মোঃ আনিছুর রহমান (২৮), পিতা- মোঃ রাজ্জাক মাতব¦র, সাং- নাজিরপুর, থানা- বাউফল, জেলা- পটুয়াখালী, ৫। মোঃ হাসান (২০), পিতা- মোঃ আব্দুল বারেক, সাং- উত্তর করলা, থানা- জামালপুর সদর, জেলা- জামালপুর, ৬। মোঃ সাগর (২৫), পিতা- মোঃ মোতালেব ফারুকী, সাং- পাঠাকাটা, থানা- মঠবাড়িয়া, জেলা- পিরোজপুর নামের ০৬ জন মাদক ব্যবসায়কে ২৫৪ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ব্যবহৃত ০৫টি পুরাতন ব্যবহৃত মোবাইল ও নগদ ৬৪০০/- জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.