প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ১১:২০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৬, ৭:১৭ পি.এম
মাদারীপুরে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৬ জন গ্রেফতার

মাদারীপুর জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১৬ জন আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

প্রেস রিলিজে বলা হয়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় মাদারীপুর সদর মডেল, কালকিনি, রাজৈর ও শিবচর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এর মধ্যে মাদারীপুর সদর মডেল থানায় সিআর সাজা মামলায় ১ জন, সিআর মূলে ২ জন এবং জিআর পরোয়ানামূলে ৩ জনসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

কালকিনি থানায় নিয়মিত মামলায় ১ জন এবং সিআর পরোয়ানামূলে ১ জনসহ মোট ২ জনকে গ্রেফতার করা হয়।
রাজৈর থানায় নিয়মিত মামলায় ৪ জন ও পরোয়ানামূলে ২ জনসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া শিবচর থানায় নিয়মিত মামলায় ১ জন ও সিআর পরোয়ানামূলে ১ জনসহ মোট ২ জনকে গ্রেফতার করা হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, “জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান চলমান থাকবে।”
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.