
বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছেন। হঠাৎ করেই এক বন্ধু চুপচাপ হয়ে গেল। কিছুক্ষণ ঝিম ধরে বসে থেকে স্বাভাবিক হলেন। হাসপাতালে নিতে চাইলেও তিনি জানান ঠিক আছেন। এরপর বাকি আড্ডা চলতে থাকে। পরদিন হঠাৎ খবর আসে সেই বন্ধুটি আর বেঁচে নেই।
আসলে গতকালের আড্ডায় যা হয়েছিল তা হলো তিনি স্ট্রোক করেছিলেন। উপস্থিত ব্যক্তিদের কেউ যদি জানতেন কীভাবে সহজে স্ট্রোক শনাক্ত করা যায় তাহলে হয়ত তিনি আজ বেঁচে থাকতেন।

বিশেষজ্ঞরা বলেছেন, একজন স্ট্রোকের শিকার রোগীকে যদি স্ট্রোক হবার তিন ঘণ্টার মধ্যে হাসপাতালে নেওয়া যায়, তাহলে তাকে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ফেরত পাওয়া সম্ভব। এজন্য আমাদের জানতে হবে কীভাবে স্ট্রোক চেনা যায় এবং কীভাবে রোগীকে উল্লেখ্য সময়ের মধ্যে মেডিকেল কেয়ারে নেওয়া যায়।
মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ সনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে। অথচ সহজ একটি উপায় কাজে লাগিয়ে এই সমস্যাটি নির্ণয় করা সম্ভব। পাশে থাকা ব্যক্তিটি স্ট্রোক করেছে সন্দেহ হলে তিনটি কাজ করুন-

S – Smile. রোগীকে হাসতে বলুন।
T – Talk. রোগীকে আপনার সাথে সাথে একটি বাক্য বলতে বলুন। চাইলে কোনো প্রশ্ন করে দেখতে পারেন তিনি তৎক্ষণাৎ উত্তর দিতে পারেন কি না।
R – Raise hands. রোগীকে একসাথে দুই হাত ওপরে তুলতে বলুন।
এর কোনো একটিতেও যদি রোগীর সমস্যা বা কষ্ট হয়, তাহলে তৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান। এবং চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন।

স্ট্রোক সনাক্তকরণের আরেকটি সহজ উপায় হলো, রোগীকে বলুন তার জিহ্বা বের করতে। যদি তা ভাঁজ হয়ে থাকে, বা অথবা যদি তা কোনো একদিকে বেঁকে যায় তাহলে সেটাও স্ট্রোকের লক্ষণ। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যান।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.