নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে অটোরিকশাচালক হৃদয় মিয়াকে কথা কাটাকাটির জেরে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বাবু নামে একজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে রবিবার ( ৩রা মে ২০২৬ খ্রিষ্টাব্দ) দুপুরে জমিদার মনোমোহন বাবুর পরিত্যক্ত বাড়ির সামনে। জখম হৃদয় নবীনগর সদরের বিজয় পাড়ার রহিস মিয়ার ছেলে ও অভিযুক্ত বাবু সদরের কলেজ পাড়ার মো. আমানুল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত বাবু অটোরিকশার চালক হৃদয়কে অতর্কিত হামলা করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা, আমরা ঘটনার পর থেকেই অভিযুক্তকে তদন্ত সাপেক্ষে গ্রেফতারের চেষ্টা করছি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.