
বর্তমানে ভ্রমণ মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয়; বরং নতুন কিছু দেখা, জানা, আর সেই অভিজ্ঞতাগুলোকে ছবিতে ধরে সবার সঙ্গে ভাগ করে নেওয়া।
যাত্রাপথের হঠাৎ পাওয়া মুহূর্ত, আলো-ছায়ার বদল কিংবা ছোট ছোট বিরতি—সবই হয়ে ওঠে স্মৃতির অংশ। কিন্তু ব্যাটারি বা ক্যামেরা সীমাবদ্ধতার কারণে অনেক সময় সেই মুহূর্তগুলো ঠিকভাবে ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এই অভিজ্ঞতাকে সহজ করতেই এসেছে vivo V70 FE ও vivo V70।
ভ্রমণের প্রতিটি মুহূর্ত অনায়াসে ক্যাপচার করতে সক্ষম vivo V70 FE। এতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা এবং ১/১.৫৬-ইঞ্চি HP5 সেন্সর, যা দ্রুতগতির বা হঠাৎ তোলা ছবিতেও স্পষ্টতা নিশ্চিত করে। ৩০ গুণ জুম এবং CIPA 4.0 স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি দূরের দৃশ্যকেও ধরে রাখে স্থির ও পরিষ্কারভাবে।
ছবিতে অপ্রয়োজনীয় মানুষ বা অবাঞ্ছিত অবজেক্ট থাকলে এআই ইরেজ ৩.০ ও এআই রিটাচ সহজেই তা সরিয়ে দেয়। আর এআই ম্যাজিক ল্যান্ডস্কেপ ব্যবহার করে সাধারণ ছবিতেও যুক্ত করা যায় স্নো টাউন বা অরোরার মতো ভিজ্যুয়াল ইফেক্ট।
দীর্ঘ ভ্রমণে ব্যাটারি যেন বাধা না হয়, সে জন্য এতে রয়েছে ৭০০০mAh ব্যাটারি ও ৯০W ফ্ল্যাশচার্জ। স্লিম ডিজাইন, মিউজ পার্পেল ও ওশান ব্লু রঙ ডিভাইসটিকে দিয়েছে প্রিমিয়াম লুক। পাশাপাশি ৫ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টিও রয়েছে।
শুধু ক্যামেরাই নয়, ডিভাইসটির ১.৫কে ইনফিনিটি AMOLED ডিসপ্লে ও ১.৩৫ মিমি আল্ট্রা-ন্যারো বেজেল ছবি দেখার অভিজ্ঞতাকে করে আরও প্রাণবন্ত। ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর ও অরিজিন OS 6 নিশ্চিত করে স্মুথ পারফরম্যান্স। পাশাপাশি IP68 ও IP69 রেটিং থাকায় আউটডোর ব্যবহারেও এটি নির্ভরযোগ্য।
অন্যদিকে, ভ্রমণে আরও প্রফেশনাল ও সিনেম্যাটিক অভিজ্ঞতা দিতে এসেছে vivo V70। এতে রয়েছে অ্যারোস্পেস-গ্রেড ফ্রেম, স্লিম বেজেল ও ম্যাট ব্রাউন ফিনিশ।
৫০ মেগাপিক্সেল ZEISS সুপার টেলিফটো ক্যামেরা, ৪কে ভিডিও রেকর্ডিং এবং এআই স্টেজ মোড—সব মিলিয়ে এটি প্রতিটি মুহূর্তকে করে তোলে আরও নিখুঁত ও পেশাদার মানের।
সব মিলিয়ে, vivo V70 FE ও vivo V70 ভ্রমণ ফটোগ্রাফিতে দুটি ভিন্ন অভিজ্ঞতা দেয়। একটি স্বতঃস্ফূর্ত দৈনন্দিন মুহূর্তকে সহজভাবে ধারণ করে, অন্যটি ব্যবহারকারীকে নিয়ে যায় আরও পরিকল্পিত ও সিনেম্যাটিক গল্প বলার জগতে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.