প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৭:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ১:১৪ পি.এম
মাদারীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন।। টিকা দেয়া হবে ১০ মে পযন্ত

মাদারীপুর প্রতিনিধি।।
শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে মাদারীপুরে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকালে জেলা পর্যায়ে এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক জনাব মিজ্ মর্জিনা আক্তার। উদ্বোধন অনুষ্ঠানে মাদারীপুরের সিভিল সার্জনসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১ (এক) ডোজ এমআর (Measles-Rubella) টিকা প্রদান করা হবে। জেলার প্রতিটি এলাকায় নির্ধারিত কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ১০ মে ২০২৬ তারিখ পর্যন্ত এ টিকাদান ক্যাম্পেইন চলমান থাকবে। এ সময়ের মধ্যে অভিভাবকদের নিজ নিজ সন্তানকে নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে গিয়ে টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, হাম ও রুবেলা প্রতিরোধে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলের সহযোগিতায় এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.