প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৪, ২০২৬, ১২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৬, ৭:৪৯ পি.এম
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচর ও রাজৈর থানায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় মোট ১৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় জেলার বিভিন্ন থানায় একযোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। শিবচর ও রাজৈর থানার অফিসার ইনচার্জদের নেতৃত্বে পৃথকভাবে অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করা হয়।
শিবচর থানায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন, জিআর পরোয়ানাভুক্ত ২ জন এবং নিয়মিত মামলার ৫ জনসহ মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে, রাজৈর থানায় ১টি সিআর ওয়ারেন্ট, ১ বছরের সাজাপ্রাপ্ত ১ জন, নিয়মিত মামলার ৬ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ২ জনসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম জানান, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.