সঞ্জয় শীল, নবীনগর সংবাদদাতা:
পবিত্র ঈদুল ফিতরের ৭ দিন সরকারি ছুটি কেটে গেলেও অফিসে আসেনি কোনো কর্মকর্তা। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভূমি অফিসের কক্ষ গুলোতে ঝুঁলছে তালা। এতে সেবা নিতে আসা সাধারণ উপজেলাবাসী দীর্ঘ ছুটির পরও অফিস বন্ধ পেয়ে ক্ষুদ্ধ হয়ে উঠেন। উপজেলা ভূমি অফিসের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর জেলা সদরে সাপ্তাহিক মিটিংয়ে উপস্থিতির দায় সারা বক্তব্য দিয়ে অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন সাংবাদিকদের।
ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগর উপজেলা ভূমি অফিসে। এতে নেটিজেনদের মাঝে সরকারি আমলাদের এমন কান্ডে হতাশা প্রকাশ করেন। ২৪ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ অফিস খোলা থাকলেও এখনো কেন বন্ধ এ নিয়ে চলছে তীব্র সমালোচনা। এদিকে সাধারণ শাখা খোলা থাকলেও কর্মকর্তা-কর্মচারিদের মাঝে কেবল মাত্র ১ জন উপস্থিত ছিলেন!
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মাহমুদুল হাসানের কাছে জানতে চাইলে তিনি জানান, দীর্ঘদিন ছুটির পর কেন তারা অফিসে আসেননি সে বিষয়ে আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.