তেরখাদা সংবাদদাতাঃ
আজ সোমবার দুপুর ১ টার দিকে তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে তেরখাদা উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ইফতারী হিসেবে খেজুর বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস, এম নূরুন্নবী উপস্থিত থেকে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে খেজুর বিতরণ করেন।
খেজুর বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, এস আই মৃগাংগো, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, মাওলানা আব্বাস আলী ও মাওলানা তোরাব আলীসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.