আমিরুল ইসলাম কবির:
গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের ঐতিহ্যবাহী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় ফাহমিদা ফার্দিয়া এবারও বৃত্তি লাভ করেছে। এর আগে সে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিল।
ফাহমিদা ফার্দিয়া গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের বাসিন্দা,বাবা বরিশাল বিএল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাবেক পলাশবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং পরিবহন ব্যবসায়ী আবু ফরহাদ মন্ডল ও মাতা পলাশবাড়ী পৌর শহরের ড্রীমল্যান্ড এডুকেশনাল পার্ক সংলগ্ন বৈরীহরিণমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. রুমি আক্তার বানু দম্পতির দ্বিতীয় কন্যা। এ দম্পত্তির বড় মেয়ে দশম শ্রেণিতে ও একমাত্র ছেলে প্রথম শ্রেণিতে অধ্যায়ন করছে।
এ ফলাফলের জন্য ফার্দিয়া বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলী,বাবা মা'র অনুপ্রেরণা বিশাল অবদান রাখায় তাদের প্রতি সে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।
ফাহমিদা ফার্দিয়া উচ্চতর ডিগ্রি অর্জন করে ডাক্তার হয়ে জনমানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার আগ্রহ প্রকাশ করে।
ফরহাদ ও রুমি দম্পতি সবার নিকট দোয়া চেয়েছেন ভবিষ্যতে তাদের মেয়ে যেনো আরও উচ্চতর লেখাপড়া অর্জন করে দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত রাখাতে পারে।।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.