আল ইমরান:
গোপালগঞ্জের কাশিয়ানীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত ১০০ ঘনমিটার ধারণ ক্ষমতা সম্পুর্ণ উচ্চ জলধারা নির্মাণ ও পানির লাইন সংযোগ স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব সেলিমুজ্জামান সেলিম।
বৃহস্পতিবার (২৬'ফেব্রুয়ারি) উপজেলাধীন তারাইল, হরিদাসপুর ও নড়াইল এলাকায় আনুষ্ঠানিক ভাবে এই উদ্বোধন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমপি সেলিমুজ্জামান সেলিম বলেন, বিশুদ্ধ পানির নিশ্চয়তা জনগণের মৌলিক অধিকার। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার মানুষের দীর্ঘদিনের পানি সংকট দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, ধাপে ধাপে গোপালগঞ্জ-১ আসনের অন্যান্য এলাকায়ও নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ করা হবে। উন্নয়ন কার্যক্রম সফল করতে সবার সহযোগীতা কামনাও করেন তিনি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি নির্বাহী প্রকৌশলী ফয়েজ আহমেদ জানান, নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণ কাজ সম্পুর্ণ করে এলাকাবাসীর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.