মোঃ হাফিজুল শরীফ মাদারীপুর:
মাদারীপুরের কালকিনিতে ছাত্রদলের উদ্যোগে ও মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদারের নির্দেশনায় পবিত্র মাহে রমজানের প্রথম দিনে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অসুস্থ রোগীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আয়োজনে ও কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক লিমন হোসেন শান্তর সার্বিক সহযোগীতায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শতাধিক অসুস্থ রোগীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় ছাত্রদল নেতা হৃদয়সহ অন্যান্য ছাত্রদল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে অসুস্থ রোগীদের মাঝে ইফতার বিতরণ করে প্রশংসায় ভাসছেন কালকিনি কলেজ ছাত্রদল নেতৃবৃন্দরা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.