কুড়িগ্রাম সংবাদদাতা:
কুড়িগ্রাম সহ সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচন সামনে রেখে কুড়িগ্রাম-২ আসনে সব রাজনৈতিক দলের প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকরা ব্যস্ত সময় পার করছেন প্রচার-প্রচারণায়।
এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ফুলবাড়ী উপজেলায় বালারহাট বাজারে নির্বাচনী প্রচারণায় অংশ নেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর কনিষ্ঠ ছেলে আবু সুফিয়ান পাভেল । তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগ শেষে ফুলবাড়ী বালারহাট রাজারে এক খুলি বৈঠক এ অংশ নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এস কে বাবু, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজার রহমান মাস্টার, সদস্য সচিব হারুন আর রশিদসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় মনোনীত প্রার্থীর কনিষ্ঠ ছেলে আবু সুফিয়ান পাভেল বলেন, বিগত সময় আমার বাবা এমপি ছিলো কুড়িগ্রামের নানা উন্নয়নে কাজ করেছে, জনগণ আবার ও সুযোগ দিলে তিনি তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে কুড়িগ্রামকে একটি মডেল সংসদীয় আসন হিসেবে গড়ে তুলবেন তিনি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.