নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর টু কোম্পানিগঞ্জ সড়কের দোলাবাড়ি নামক স্থানে দূরপাল্লার প্রান্তিক বাসের চাপায় মোটর সাইকেল আরোহী শামিম ওসমান (২৫) নামে একজন মারা গেছেন। তিনি নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের পাল পাড়ার জহিরুল ইসলামের সন্তান। এই ঘটনায় একিই এলাকার আবুল হোসেনের সন্তান মাকসুদও (২৭) গুরুতর আহত। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত শুক্রবার আনুমানিক রাত ১০ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দূরপাল্লার প্রান্তিক বাসের সাথে সংঘর্ষ ঘটলে মোটরসাইকেল আরোহী শামিম ওসমান চাপায় গুরুতর আহত হয়। পরে তাকে স্থানিয় উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে নেয়া হলে তাকে মৃত বলে ঘোষনা করেন। এতে এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়ে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) রফিকুল ইসলাম জানান, মোটর সাইকেল দূর্ঘটনায় শামীম ওসমান মারা গেছেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.