লাইভ নিউজ ডেস্কঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে ফেরার বিষয়টি তারেক রহমানের পারিবারিক ও ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে কেন তারেক রহমানকে ট্রাভেল ভিসা দেওয়া হবে, তা জানা নেই।
মঙ্গলবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে ফিউচার বাংলাদেশের চ্যালেঞ্জ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, মানুষের আস্থা নিয়েই বিএনপি রাজনীতি করে।আগামী নির্বাচনে চলমান পরিস্থিতি কোনো প্রভাব ফেলবে না তা দেশের মানুষ সুযোগ পেলেই প্রমাণ করবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমাদের বিনিয়োগ হবে ডিজিটাল ইকোসিস্টেমে, যাতে সব তরুণ কর্মসংস্থানে ঢুকতে পারে। বিএনপির ইশতেহার হবে বাস্তব পরিকল্পনার ওপর ভিত্তি করে।
সম্প্রতি এক ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ আমার একক নিয়ন্ত্রণাধীন নয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.