মাদারীপুর প্রতিনিধিঃ
বিগত দিনে স্বৈরশাসক দীর্ঘ ৩৬ বছর এখানে শাসন কায়েম করেছিল, এখন মানুষ নতুন করে ভোটের অধিকার ফিরে পেয়ে দীর্ঘশ্বাস ফেলছেন বলে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ও মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি হিমেল আল ইমরান।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরনের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
হিমেল আল ইমরান বলেন, ভোটের অধিকার ফিরে পেয়ে মানুষ উৎফুল্ল। তারা ভোট দেওয়ার জন্য উদ্দীপ হয়ে রয়েছে, প্রস্তুতি নিচ্ছে। সবার কাছে উৎসবমুখর পরিবেশ মনে হচ্ছে।
তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য এই মাথা থেকে ওইমাথা পর্যন্ত চষে বেড়াচ্ছি। যত উদীয়মান লোক আছে বিগত দিনের আন্দোলন সংগ্রামে পরিক্ষিত নেতা হিসেবে আমি মাদারীপুরের সব চাইতে নির্যাতিত নেতা ছিলাম। আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান যদি মনে করেন মাদারীপুর ২ সংসদীয় আসনে আমি আসিন করলে ভাগ্য আকাশে নতুন সূর্য উদয় করতে পারবো তাহলে আমি ধানের শীষের মনোনয়ন চাই।
কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হিমেল আল ইমরান বলেন, উন্নয়নের ধারা কি? তা মাদারীপুর ২ আসনের মানুষ ভুলে গেছে। আমি চাই একটি নতুন মাদারীপুর উপহার দিতে। যেখানে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের সঠিক প্রয়োগ হবে, মানুষের উন্নয়ন দ্বারেদ্বারে পৌঁছে যাবে- এমন একটা শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে দিতে চাই মাদারীপুরবাসীকে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.