টঙ্গীবাড়ী সংবাদদাতা।।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার হাসাইল বাজার মাছ ঘাটে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানজিল আলম শেখ অনিক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ মারুফ ইসলাম সেন্টু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন মোল্লা, রাজিব শেখ, বাবু বেপারী, শহীদুল ইসলাম, আব্দুল আউয়াল বিপ্লব, মোঃ মিঠুন বেপারী, মোঃ হানিফ হাসান, মোঃ মাসুদ রানা, মোঃ শাহ জাহান, মোঃ শাহ আলম মৃধা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.