আপন সরদার, টঙ্গীবাড়ী।।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দিনব্যাপী উপজেলার কে-শিমুলিয়া ইউনিয়নে চলে এই অভিযান। এসময় অবৈধ ড্রেজার দিয়ে পুকুর ও ফসলি জমি ভরাটের অপরাধে ড্রেজারের পাইপ বিনষ্ট ও জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কে-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের পাশেই অবৈধ ড্রেজার দিয়ে পুকুর ভরাট চলছে। পরে ঘটনাস্থলে এসে প্রায় ৩০০ মিটার ড্রেজার পাইপ বিনষ্ট ও জব্দ করি। আশা করি যারা এই কাজে জড়িত তাদের খুব শীগ্রই আইনের আওতায় আনতে পারবো। একজন চিহ্নিত করা হয়েছে তার বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.