সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রতিকে বিএনপি'র দলীয় মনোনয়ন প্রত্যাশী এমপি পদ প্রার্থী, কেন্দ্রিয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি'র সদস্য কে. এম. মামুন অর রশিদ।
শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সার্জেন্ট মুজিবুর রহমান হল রুমে এ প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়েছে।
নবীনগর উপজেলা কৃষক দলের আহবায়ক হাজী মো. জহিরুল হক জুরু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কৃষক দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. এনায়েত উল্লাহ খোকন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের আহবায়ক আবু শামীম ভিপি মো. আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কৃষক দলের সদস্য মো. সাইফুল হক, ঢাকা মহানগর কৃষক দলের সদস্য মো. কামাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. আল-আমিন, নবীনগর পৌর কৃষক দলের আহবায়ক মো. আনোয়ার হোসেন, সদস্য সচিব মো. আনোয়ার হোসেন খাঁন, যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক। এ সময় উপজেলার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীরা।
কে. এম. মামুন অর রশিদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা নবীনগর উপজেলায় প্রতিটি ওয়ার্ড, ইউনিয়নে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা কৃষক দলের নেতৃত্বে ঘরে ঘরে পৌঁছে দিবো। আপনারা আমাদের আগামীর সম্মেলন সফল করতে কাজ করবেন বলে আমরা আশাবাদী। ইনশাল্লাহ, কৃষক দলের নবীনগর উপজেলা ও পৌর কৃষক দলের সম্মেলন ও সমাবেশ স্বর্তফুর্ত আনন্দ নিয়ে অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.